ইস্পাহানে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের।
নিজেস্ব প্রতিবেদক:
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি মার্কিন তৈরি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে একটি ইস্পাহান অঞ্চলে এবং অন্যটি পারস্য উপসাগরের কাসেম দ্বীপ এলাকায় ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) প্রেসটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ভোরের দিকে ইস্পাহানের আকাশে একটি এমকিউ-৯ রিপার ড্রোন শনাক্ত করে সেটি ধ্বংস করা হয়। একই সময়ে আরেকটি ড্রোনও ভূপাতিত করার দাবি করা হয়েছে।
মতামত দিন