আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তুরস্কে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ‘ভিত্তিহীন’ বললেন আরাগচি।

নিজেস্ব প্রতিবেদক:

তুরস্ক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার যে খবর প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ ধরনের তথ্যকে ‘ভিত্তিহীন’ ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে আরাগচি এই অভিযোগকে ‘ভুয়া অপারেশন’ হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য যৌথ প্রযুক্তিগত তদন্তের প্রস্তাব দেন তিনি।

এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে তাদের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে শেষ দফার হামলা ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিয়েছে বলেও জানানো হয়।

মতামত দিন