আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের সতর্কতা, বজ্রবৃষ্টির সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা হাওয়ারও সম্ভাবনার কথা জানানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, লঘুচাপের একটি অংশ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে।

এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মতামত দিন