জাতীয়
ছবি: সংগৃহীত

ফুয়েল কার্ড নিতে এসে স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক:

ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা বখতিয়ার হোসেন (৫৫)।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা মাঠে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফুয়েল কার্ড নিতে আসা মানুষের ভিড়ের মধ্যেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যান তিনি।

পরে উপস্থিত লোকজন দ্রুত তাকে স্থানীয় আলমডাঙ্গা ফাতেম ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ফুয়েল কার্ড বিতরণের শেষদিন হওয়ায় সকাল থেকেই মাঠে ব্যাপক ভিড় ছিল। সেই কারণে তিনি সকালে তাড়াতাড়ি কার্ড নিতে সেখানে গিয়েছিলেন।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার জানান, বখতিয়ার হোসেন আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অতিরিক্ত গরমে পরিস্থিতি আরও খারাপ হলে তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে।

মতামত দিন