অপরাধ
ছবি: সংগৃহীত

তেল না থাকার কথা বলে বিক্রি বন্ধ, পাম্প সিলগালা।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে কারাদণ্ড দিয়ে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতের অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত বাইমাইল এলাকার একটি ফিলিং স্টেশনে তল্লাশি চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ জ্বালানি অবৈধভাবে মজুত করে রাখার প্রমাণ পাওয়া যায়।

তল্লাশিতে প্রায় ৩৪ হাজার লিটার তেল উদ্ধার করা হয়, যার মধ্যে ডিজেল ও অকটেন উভয়ই ছিল। অভিযোগ রয়েছে, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও ক্রেতাদের কাছে তেল নেই বলে বিক্রি বন্ধ রাখা হয়েছিল।

এ ঘটনায় দায়ী হিসেবে ম্যানেজার আবুল কাশেম বাবুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি স্টেশনটি সিলগালা করে দেওয়া হয়েছে।

এছাড়া উদ্ধার করা জ্বালানি নির্ধারিত প্রক্রিয়ায় বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন