ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বেড়েছে ৩৬ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাবে যুক্তরাষ্ট্রে খুচরা জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে পেট্রোলের গড় মূল্য প্রায় ৩৬ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে।
প্রাইস ট্র্যাকিং সংস্থা গ্যাসবাডির তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে রয়টার্স। এতে বলা হয়, তিন বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের দাম আবারও ৪ ডলারের বেশি হয়েছে।
এর আগে ২০২২ সালের আগস্টে সর্বশেষ এই দামের সীমা অতিক্রম করেছিল দেশটি। তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হয় এবং তেলের দাম দ্রুত বেড়ে যায়।
বর্তমান পরিস্থিতিতে নতুন করে দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ ও নিত্যপণ্যের ওপরও চাপ বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, ২০২২ সালের নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প জ্বালানি তেলের দাম কমানো এবং দেশীয় উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে বলে আলোচনা চলছে।

মতামত দিন