হাতিরপুলে খাবার দোকানে আগুন।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর হাতিরপুল এলাকায় একটি খাবার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রহিমা খাতুন বিষয়টি গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, দুপুর ২টা ৫০ মিনিটে হাতিরপুলের একটি খাবার হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান তিনি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মতামত দিন