আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরাকে একাধিক বিমান হামলার দাবি, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সম্পৃক্ততার অভিযোগ পিএমএফের।

নিজেস্ব প্রতিবেদক:

ইরাকের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)। মঙ্গলবার ভোরে দেওয়া এক বিবৃতিতে তারা এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীকে দায়ী করেছে।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, তিনটি পৃথক হামলায় জুর্ফ আল-নাসর এলাকায় ব্রিগেড ৪৫-এর অবস্থান লক্ষ্য করা হয়। একইসঙ্গে পশ্চিম আনবার প্রদেশের কারমা এলাকায় ব্রিগেড ৩১-এর ওপর আরেকটি হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেছে পিএমএফ।

পিএমএফ ইরাকের একটি রাষ্ট্র-সমর্থিত নিরাপত্তা বাহিনী, যা ২০১৪ সালে ধর্মীয় নেতা আলী আল-সিস্তানির আহ্বানে আইএসআইএস (দায়েশ) দমনের জন্য গঠিত হয়। পরবর্তীতে ২০১৬ সালে এটি আনুষ্ঠানিকভাবে দেশটির সশস্ত্র বাহিনীর কাঠামোর সঙ্গে যুক্ত হয়।

মতামত দিন