বিনোদন
ছবি: সংগৃহীত

টালিউডে ফের শোকের ছায়া, অল্প বয়সেই প্রয়াত অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়।

নিজেস্ব প্রতিবেদক:

টালিউড ইন্ডাস্ট্রিতে এক শোক কাটতে না কাটতেই ফের দুঃসংবাদে ভেঙে পড়েছে শিল্পাঙ্গন। মাত্র ৩৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত হয়। জানা গেছে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে গত ২৯ মার্চ টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছিল ইন্ডাস্ট্রিতে। তার রেশ কাটতে না কাটতেই প্রণবের মৃত্যুর খবর নতুন করে শোকের ছায়া আরও ঘনীভূত করেছে।

অভিনেতার মৃত্যুতে সহকর্মী ও ইন্ডাস্ট্রির অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। অভিনেত্রী অলোকানন্দা গুহ এক আবেগঘন পোস্টে তার সঙ্গে কাজের স্মৃতি তুলে ধরেন।

পরিচালক পাভেল ঘোষও সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে গভীর শোক প্রকাশ করেছেন।

টেলিভিশন জগতের সঙ্গে কয়েক বছর ধরে যুক্ত ছিলেন প্রণব চট্টোপাধ্যায়। একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পেয়েছিলেন তিনি। কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ ও জি বাংলার ‘ভগবান দাস’সহ বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন তিনি।

মতামত দিন