সিরাজগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, জেলা প্রশাসক কার্যালয়ে ভিড়।
মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় বিআরটিএ অফিসে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আবেদনকারীদের নথিপত্র যাচাই করে কার্ড দেওয়া হচ্ছে।
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ধাপে ধাপে কার্ড সংগ্রহ করছেন চালকেরা। অনেকে সকাল থেকে অপেক্ষা করতে বাধ্য হন বলে জানান।
বিআরটিএ সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নাঈম হোসেন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে সব নথি যাচাই শেষে কার্ড বিতরণ করা হচ্ছে।
নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আখিরুজ্জামান জানান, এ কার্যক্রমে কোনো ফি নেওয়া হচ্ছে না। গাড়ির রেজিস্ট্রেশন, লাইসেন্স, ট্যাক্স টোকেন, জাতীয় পরিচয়পত্রসহ কাগজপত্র ঠিক থাকলেই কার্ড দেওয়া হচ্ছে। পাশাপাশি পেশা অনুযায়ী সাপ্তাহিক জ্বালানি বরাদ্দও নির্ধারণ করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, এই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে।
মতামত দিন