বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে বড় নিয়োগ, আবেদন চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘সহকারী পরিচালক (সাধারণ)’ পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩০ মার্চ থেকে, যা চলবে ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি থেকে পরবর্তী পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩২ বছর। জন্মতারিখ হিসেবে ২ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৮ এপ্রিল ২০০৫ পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে, যেখানে মাসিক বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। পাশাপাশি প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।
আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

মতামত দিন