অপরাধ
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল গ্রেফতার,তোলা হলো ট্রাইব্যুনালে।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার আদালতপাড়ায় মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এক সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় সংঘটিত সহিংসতা ও প্রাণহানির অভিযোগে চলমান মামলার অংশ হিসেবে তাকে আদালতে আনা হয়।

আদালত সূত্রে জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয় বিচারিক কার্যক্রমের জন্য। এর আগের রাতে সংশ্লিষ্ট মামলায় তাকে আটক করা হয়, যেখানে তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

অভিযুক্ত আব্দুল জলিল মণ্ডল ২০১৩ সালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। সে সময় শাপলা চত্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সহিংস পরিস্থিতি তৈরি হয় এবং প্রাণহানির ঘটনা ঘটে—যার প্রেক্ষিতে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে তদন্তে।

পরে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

তদন্ত প্রতিবেদনে শাপলা চত্বরের ওই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

মতামত দিন