আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কুয়েতে ইরানের হামলায় একজন শ্রমিক নিহত, ১০ জন সেনা আহত।

নিজেস্ব প্রতিবেদক:

কুয়েতে একাধিক হামলার ঘটনায় প্রাণহানি ও আহতের খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, রোববার একটি সামরিক ক্যাম্পে কয়েকটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে অন্তত ১০ জন সেনা আহত হন। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

এর আগে বিদ্যুৎ ও পানি শোধনাগার সংশ্লিষ্ট একটি স্থাপনাও হামলার শিকার হয়। কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, ওই হামলায় একজন বিদেশি শ্রমিক নিহত হন এবং একটি সার্ভিস ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেন, এটি রাষ্ট্রের অবকাঠামোকে লক্ষ্য করে পরিকল্পিত আক্রমণের অংশ, যেখানে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

হামলার ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতরগুলো।

মতামত দিন