ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ভারত থেকে পাইপলাইনে দেশ আসলো আরও ৭ হাজার টন ডিজেল।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে যুক্ত হলো ভারত থেকে আনা আরও একটি বড় ডিজেল চালান। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছায় ৭ হাজার টন ডিজেল।

পদ্মা ওয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী জানান, ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড (এনআরএল) থেকে পাইপলাইনের মাধ্যমে টানা ১৪৬ ঘণ্টার পরিবহন শেষে এই চালান দেশে আসে।

চলতি মার্চ মাসে ভারত থেকে ডিজেল আমদানির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। মাসের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২২ হাজার টন ডিজেল দেশে এসেছে। এর মধ্যে ১১ মার্চ প্রথম দফায় ৫ হাজার টন এবং পরে আরও ১০ হাজার টন ডিজেল আমদানি করা হয়।

সরবরাহ বিশেষজ্ঞরা বলছেন, পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল আনা গেলে পরিবহন ব্যয় কমবে এবং দেশের জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে।

মতামত দিন