আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য পুনর্গঠনের লক্ষ্যে ইসরায়েলের, বাজেট অনুমোদন।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’ দেশটির ইতিহাসের সর্ববৃহৎ রাষ্ট্রীয় বাজেট অনুমোদন দিয়েছে। এতে প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

সোমবার গৃহীত এই বাজেটের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যেই বিল পাস করাতে সক্ষম হয়েছে সরকার, ফলে সংসদ ভেঙে যাওয়ার আশঙ্কা আপাতত কেটে গেছে।

বাজেট অধিবেশন চলাকালে বিরোধীদের দীর্ঘ বক্তব্যের কারণে আলোচনা টানা ঘণ্টার পর ঘণ্টা চলে। এর মধ্যেই নিরাপত্তা সতর্কতা জারি হওয়ায় অধিবেশন একাধিকবার বাধাগ্রস্ত হয় এবং বিকল্প নিরাপদ স্থানে গিয়ে সংসদ সদস্যদের ভোট দিতে হয়।

অনুমোদিত বাজেটের আকার প্রায় ২৭১ বিলিয়ন ডলার। এর মধ্যে প্রতিরক্ষা খাতেই রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই বাজেটকে যুদ্ধকালীন প্রয়োজন মেটানোর জন্য অপরিহার্য বলে উল্লেখ করে দাবি করেছেন, এটি দেশকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করবে।

তবে বিরোধীরা এ বাজেটের তীব্র সমালোচনা করেছে। বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ এটিকে রাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় লুটপাট বলে মন্তব্য করেছেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও বাজেটকে বেপরোয়া ও জনস্বার্থবিরোধী আখ্যা দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা খাতে এই বিশাল বরাদ্দ একাধিক ফ্রন্টে সামরিক অভিযান দীর্ঘায়িত করার ইঙ্গিত দেয়। গাজা, লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ব্যয় বৃদ্ধি করা হয়েছে।

এদিকে অন্যান্য খাতে কাটছাঁট করা হলেও পশ্চিম তীরে বসতি স্থাপনের মতো খাতে বরাদ্দ বহাল থাকায় নতুন করে সমালোচনা তৈরি হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

মতামত দিন