নতুন দামে জ্বালানি তেল, ঘোষণা করা হবে আজ।
নিজেস্ব প্রতিবেদক:
দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। নিয়মিত মাসভিত্তিক সমন্বয় নীতির অংশ হিসেবে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) নতুন মূল্য ঘোষণা করা হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈশ্বিক বাজারের ওঠানামা বিবেচনায় নিয়ে দেশের অভ্যন্তরীণ বাজারে একটি ভারসাম্য বজায় রাখাই এই সমন্বয়ের মূল উদ্দেশ্য।
সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

মতামত দিন