আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে স্পেনের কড়া অবস্থান, আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্পেন। দেশটির সরকার এসব হামলাকে বেপরোয়া ও আন্তর্জাতিক আইনবিরোধী হিসেবে উল্লেখ করেছে।

এই অবস্থানের অংশ হিসেবে ইরান সংশ্লিষ্ট কোনো সামরিক অভিযানে দেশের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, ইরানকে কেন্দ্র করে পরিচালিত কোনো সামরিক কর্মকাণ্ডে স্পেনের ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে দেওয়া হবে না।

সরকারের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট সামরিক বিমানগুলোকে মধ্যপ্রাচ্যে যেতে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে বলে জানা গেছে। তবে জরুরি পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হতে পারে।

দেশটির অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু হওয়া কোনো সংঘাতে অংশ না নেওয়ার নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীও একই সুরে বক্তব্য দিয়ে হামলাগুলোকে অবৈধ বলে মন্তব্য করেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে সামরিক সুবিধা না দেওয়ায় ওয়াশিংটনের পক্ষ থেকে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে চাপের ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র: এল পাইস

মতামত দিন