জাতীয়
ছবি: সংগৃহীত

ডিএমপিতে ডিসি-এসি পর্যায়ে রদবদল, নতুন দায়িত্বে একাধিক কর্মকর্তা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এতে ডিসি ও এসি পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে নতুন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) জারি করা আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মো. শাহরিয়ার আলীকে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগে উত্তরা বিভাগে কর্মরত ছিলেন। অন্যদিকে, তার স্থানে মির্জা তারেক আহমেদ বেগকে উত্তরা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি আগে ডিবির সঙ্গে যুক্ত ছিলেন।

এছাড়া ট্রাফিক বিভাগেও কয়েকজন কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। আরিফুল ইসলাম রনি, শরীফ-উল আলম ও সেলিম রেজাকে ভিন্ন ভিন্ন জোনে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই পরিবর্তনের মাধ্যমে ডিএমপির বিভিন্ন শাখায় নতুন করে দায়িত্ব বণ্টন সম্পন্ন হলো।

মতামত দিন