ইরান ইস্যুতে সেনা পাঠাবে না যুক্তরাজ্যে: কিয়ার স্টারমার।
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সরাসরি সামরিক সংঘাতে যুক্ত না হওয়ার অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এই সংঘাতে ব্রিটেন নিজেকে জড়াবে না,সেনা ও পাঠাবে না।
তিনি বলেন, “এটি যুক্তরাজ্যের যুদ্ধ নয়,” এবং সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করেন।
স্টারমারের ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে তাদের প্রধান লক্ষ্য প্রতিরক্ষামূলক প্রস্তুতি জোরদার করা—যাতে ব্রিটিশ নাগরিক, জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
একই সঙ্গে হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে কূটনৈতিক ও অন্যান্য সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি। তবে তিনি জোর দিয়ে বলেন, এই সংঘাতে যুক্তরাজ্য সক্রিয়ভাবে অংশ নেবে না।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে সহায়তার অংশ হিসেবে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানা গেছে। পাশাপাশি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবিলায় যুক্তরাজ্য ইতোমধ্যে যুদ্ধবিমান মোতায়েন করেছে।
সূত্র: আল জাজিরা
মতামত দিন