অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফৌজদারহাটে অভিযান, ২৫ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ।

নিজেস্ব প্রতিবেদক:

গোপন সংবাদের সূত্র ধরে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে বড় পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন।সোমবার সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে প্রায় ২৫ হাজার লিটার তেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তেলগুলো অনুমোদন ছাড়াই মজুত রাখা হয়েছিল। এ কারণে এগুলো জব্দ করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

মতামত দিন