মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির-তামিমার ৫ থেকে ৭ বছর কারাদণ্ড হতে পারে।
ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি বিয়েকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন। তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ন্যায়বিচার কামনা করেন।
সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি এ বক্তব্য দেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর আগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
ঘটনার সূত্রপাত ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি, যখন রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে অভিযোগ ওঠে, আগের স্বামীকে আইনগতভাবে তালাক না দিয়েই তামিমা এই বিয়ে করেন।
এ ঘটনায় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
মতামত দিন