আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

প্রতিশোধমূলক হামলা চলবে, যতক্ষণ না শত্রুরা সেই কষ্ট অনুভব করে: সর্দার মুসাভি।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিমান ও মহাকাশ বাহিনীর কমান্ডার সর্দার মুসাভি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, প্রতিশোধমূলক অভিযান থামবে না, যতক্ষণ না শত্রুরা সেই কষ্ট অনুভব করে।

তার দাবি অনুযায়ী, ইরানের অবকাঠামোর ওপর হামলার জবাবে এখন অঞ্চলজুড়ে শত্রুপক্ষের সঙ্গে সম্পর্কিত সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

অন্যদিকে, ইরানের তাসনিম সংবাদ সংস্থা আইআরজিসির আরেক কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভির উদ্ধৃতি দিয়ে জানায়, তিনি এক টুইটে বলেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট কৌশলগত শিল্পগুলোকে লক্ষ্য করে ধ্বংস অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও দাবি করেন, ইতোমধ্যে ইসরায়েলি ভূখণ্ডের নেউত হোভাভ এলাকার রাসায়নিক শিল্প, একটি তেল শোধনাগার, দুটি ইস্পাত কারখানা এবং দুটি বড় অ্যালুমিনিয়াম কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

বার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না শত্রুপক্ষ এর ফল ভোগ করে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

মতামত দিন