আবহাওয়া
ছবি: সংগৃহীত

দেশজুড়ে আগামী পাঁচ দিন কালবৈশাখী-বজ্রবৃষ্টির সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী, বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৬ চৈত্র) সকাল ৯টায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, দেশের আটটি বিভাগের মধ্যে অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-একটি এলাকায় এই বৃষ্টি হতে পারে।

এ সময় দেশের কোথাও কোথাও দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে। ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই কালবৈশাখী ও বজ্রবৃষ্টির প্রবণতা থাকতে পারে।

অন্যদিকে আজ সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৮ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে, যেখানে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মতামত দিন