জাতীয়
ছবি: সংগৃহীত

অশালীন মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা।

নিজেস্ব প্রতিবেদক:

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে ১০০ কোটি টাকার মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ আদালতে সোমবার এ মামলা করেন এক আইনজীবী।

আদালত সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। বিচারক সুমন কুমার কর্মকার আবেদনটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার অভিযোগে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করেন আমির হামজা। গত ২৬ মার্চ একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, যা তার সামাজিক ও ধর্মীয় মর্যাদায় আঘাত করেছে বলে দাবি করা হয়েছে।

বাদীপক্ষের মতে, এই মন্তব্য জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির সম্মান ক্ষুণ্ণ করেছে। এ কারণে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এদিকে স্থানীয় আইনজীবীদের একাংশও এই মন্তব্যের সমালোচনা করেছেন। তারা বলছেন, দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এবং এর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।

মতামত দিন