আবহাওয়া
ছবি: সংগৃহীত

রাজধানীসহ আশপাশের এলাকায় ঝড়-বৃষ্টির আভাস।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীসহ আশপাশের এলাকায় সোমবার দুপুরের আগে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দমকা হাওয়াও বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এই সময়ে আকাশ মেঘলা থাকতে পারে এবং যেকোনো সময় বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে মাঝারি গতির বাতাস বইলেও তা হঠাৎ করে দমকা হাওয়ায় রূপ নিতে পারে, যার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৬ শতাংশ। দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এর আগে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দেশব্যাপী পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে।

তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

মতামত দিন