অপরাধ
ছবি: সংগৃহীত

নওগাঁর মাঠে মাটির নিচে লুকানো ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

নওগাঁর বদলগাছী উপজেলার একটি ফসলি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের একটি মাঠে কাজ করার সময় হঠাৎ মাটির নিচে গুলি দেখতে পান স্থানীয় কৃষকরা।

বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে। এগুলো কীভাবে সেখানে এলো বা কারা রেখে গেছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, কৃষকরা জমিতে কাজ করার সময় কোদালের আঘাতে গুলিগুলো দেখতে পান। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।

ঘটনার উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন