জাতীয়
ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে প্রাণ হারানো সুনামগঞ্জের ৬ জনের পরিচয় শনাক্ত।

নিজেস্ব প্রতিবেদক:

ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় সুনামগঞ্জের ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) গ্রিস উপকূলের কাছে উদ্ধার করা মরদেহের মধ্যে এই ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়।

নিহতরা হলেন—ফাহিম, সাজিদুর, সাহানুর, মজিবুর, ময়না ও আহমদ জয়। তারা সবাই সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জানা গেছে, নিহতদের মধ্যে চারজন দিরাই উপজেলার, একজন জগন্নাথপুর উপজেলার এবং একজন দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা। মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় মোট ২২ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে বাংলাদেশ ও সুদানের নাগরিক থাকার সম্ভাবনাও রয়েছে।

এদিকে নিহতদের পরিবারগুলোতে চলছে শোকের মাতম, পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকাবহ পরিবেশ।

মতামত দিন