যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ, ‘নো কিংস’ আন্দোলনে রাস্তায় লাখো মানুষ।
যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে একযোগে আয়োজিত এসব কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নিয়ে তাঁর নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান জানান।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, রোববার (২৯ মার্চ) যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যজুড়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বড় শহর থেকে শুরু করে ছোট শহর ও মফস্বল এলাকায়ও সমাবেশ ও মিছিল হয়।
আয়োজকদের তথ্যমতে, ৩ হাজার ৩০০টিরও বেশি স্থানে কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৮০ লাখে পৌঁছায়।
‘নো কিংস’ নামে পরিচিত একটি আন্দোলনের আহ্বানে এই বিক্ষোভ হয়, যা ট্রাম্পবিরোধী তৃতীয় দফার বড় ধরনের গণআন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে।
আন্দোলনকারীরা বিভিন্ন শহরে জড়ো হয়ে ট্রাম্প প্রশাসনের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।
মতামত দিন