যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়া নতুন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।
রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সলিড-ফুয়েল প্রযুক্তিনির্ভর এই ইঞ্জিন এমনভাবে উন্নত করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে।
পরীক্ষার সময় সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন। প্রকাশিত ছবিতে তাকে মিসাইল টেস্ট সেন্টারে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা যায়।
নতুন ইঞ্জিনটি কার্বন ফাইবার কম্পোজিট প্রযুক্তিতে তৈরি, যা আগের তুলনায় বেশি থ্রাস্ট উৎপাদনে সক্ষম বলে দাবি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই অগ্রগতি উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ক্ষমতা বাড়ানোর পাশাপাশি একাধিক ওয়ারহেড বহনের প্রযুক্তি উন্নয়নের দিকেও ইঙ্গিত করে।
তবে কেসিএনএ ইঞ্জিন পরীক্ষার সুনির্দিষ্ট সময় ও স্থান জানায়নি। এটি দেশটির দীর্ঘমেয়াদি সামরিক আধুনিকায়ন কর্মসূচির অংশ।
মতামত দিন