আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক:

লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, রোববার ভোরে লেবাননের দিক থেকে ছোড়া রকেটের কারণে উত্তর ইসরায়েলের একাধিক এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

হিজবুল্লাহ দাবি করে, স্থানীয় সময় ভোর ৫টায় তারা ইসরায়েলের মেতুলা শহর লক্ষ্য করে প্রথম দফা হামলা চালায়। এরপর সকাল ৬টা ২০ মিনিটে শতুলা এলাকায় দ্বিতীয় দফায় রকেট ছোড়া হয়।

এছাড়া সংগঠনটি আরও জানায়, দখলকৃত গোলান মালভূমির রাওইয়া ঘাঁটিতে তারা ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি সকাল ৬টা ২৫ মিনিটে গাজার গ্রামের একটি স্থাপনাও লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয় বলে দাবি করা হয়।

এই ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 

(সূত্র: আল জাজিরা)

মতামত দিন