রোববার (২৯ মার্চ) দুপুরে জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক কামাল হোসেন জানান, নির্ধারিত সময় অনুযায়ী ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ করা হবে। কার্ড নিতে হলে গাড়ির কাগজপত্র, চালকের লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে।
তিনি আরও বলেন, ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। জেলার ২২টি পেট্রোল পাম্পে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিতভাবে বিক্রি চলবে। তবে কৃষি কাজে ব্যবহৃত ডিজেল এই নিয়মের বাইরে থাকবে এবং আগের মতোই ২৪ ঘণ্টা সরবরাহ অব্যাহত থাকবে।
অন্যদিকে অনিয়ম বা অবৈধভাবে তেল বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট পাম্প মালিকদের জবাবদিহির আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়েছে।
পুলিশ সুপার রুহুল কবীর খান জানান, কাগজপত্রবিহীন যানবাহন এবং হেলমেট ছাড়া মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট বা মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পাম্প মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতামত দিন