জাতীয়
ছবি: সংগৃহীত

ফেরিতে যাত্রীসহ বাস তোলা যাবে না: পরিবহন মন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বৈঠকে সড়ক দুর্ঘটনা কমানো এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, এখন থেকে কোনো বাস যাত্রীসহ ফেরিতে তোলা যাবে না। ফেরিতে ওঠানোর আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দিতে হবে।

তিনি আরও জানান, ফেরিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রেলিং স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে।

মতামত দিন