প্রজ্ঞাপনে জানানো হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের এসব জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে বাস্তবায়ন হবে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), লুৎফুন নাহার (চুয়াডাঙ্গা), হরে জান্নাত (খুলনা), মর্জিনা আক্তার (মাদারীপুর), আবু সাঈদ (ব্রাহ্মণবাড়িয়া), আহেমদ জিয়াউর রহমান (চাঁদপুর), জি এম সরফরাজ (হবিগঞ্জ), ইসরাত জাহান কেয়া (নরসিংদী), শিল্পী রানী রায় (মেহেরপুর), মুহাম্মদ রাশেদুল হক প্রধান (লালমনিরহাট) এবং মো. সানিউল ফেরদৌস (বান্দরবান)।
প্রজ্ঞাপনে উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষর রয়েছে বলে জানা গেছে।


মতামত দিন