জাতীয়
ছবি: সংগৃহীত

শিবচর থানার ওসি চার দিনের মাথায় প্রত্যাহার।

নিজেস্ব প্রতিবেদক:

মাদারীপুরের শিবচর থানায় সদ্য যোগ দেওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি রোববার (২৯ মার্চ) সকালে জানা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ তিনি শিবচর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে যোগদানের মাত্র চার দিনের মাথায় শনিবার (২৮ মার্চ) তাকে দায়িত্ব থেকে সরিয়ে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এর আগে তিনি একই থানায় উপ-পরিদর্শক এবং পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নতুন করে ওসি হিসেবে যোগ দেওয়ার পরপরই তার এই প্রত্যাহার স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

তবে কেন তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ বিষয়ে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দীন কাদের বলেন, এটি নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্ত। কয়েক দিনের মধ্যেই নতুন একজন কর্মকর্তা ওই পদে যোগ দেবেন।

মতামত দিন