তেলের দাম বাড়াইনি সরকার, দায় সিন্ডিকেটের: নাসীরুদ্দীন পাটওয়ারী।
নিজেস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারকে দায়ী না করে সিন্ডিকেটের দিকে আঙুল তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২৯ মার্চ) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
সেখানে তিনি দাবি করেন, বাজারে তেলের যে মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে, তা সরকারি সিদ্ধান্তের কারণে নয়; বরং একটি প্রভাবশালী সিন্ডিকেট এর পেছনে কাজ করছে।
একই সঙ্গে পরিবহন ভাড়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাসভাড়ার বৃদ্ধিও কোনো নীতিগত সিদ্ধান্তের ফল নয়। তার অভিযোগ, এ ক্ষেত্রেও সিন্ডিকেট নিজেদের মতো করে ভাড়া বাড়িয়েছে।
সামাজিক মাধ্যমে দেওয়া ওই বক্তব্যে তিনি বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ইঙ্গিত দেন।
মতামত দিন