ইরানের সঙ্গে চলমান সংঘাত এখনো শেষ হয়নি: ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সঙ্গে চলমান সংঘাত এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ মার্চ) মায়ামিতে অনুষ্ঠিত এক সামিটে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ট্রাম্প দাবি করেন, ইরানে এখনো প্রায় ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু বাকি রয়েছে, যেগুলোতে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। এসব লক্ষ্যবস্তুতে অভিযান সম্পন্ন হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, পরিস্থিতি দ্রুত সমাধানের দিকে নিতে হবে।
এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। তবে সাম্প্রতিক বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, পুরো পরিস্থিতি এখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণে নেই।
এদিকে একই সুরে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতির সমাপ্তি ঘটতে পারে। তার মতে, স্থলবাহিনীর অংশগ্রহণ ছাড়াই লক্ষ্য অর্জন সম্ভব হবে। ফ্রান্সে ‘জি-৭’ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মতামত দিন