স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মার্চ) দুপুর ১টা ২৯ মিনিটে ইন্তেকাল করেছেন শিক্ষাবিদ ও সমাজসেবী দিলারা হাফিজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর সহধর্মিণী।
দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকবার্তায় তিনি বলেন, মরহুমা একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন, যিনি দেশের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও সজ্জন শিক্ষাবিদকে হারালো।
দীর্ঘ কর্মজীবনে দিলারা হাফিজ ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্বে ছিলেন।
মতামত দিন