জাতীয়
ছবি: সংগৃহীত

নাফ নদী থেকে ৩ নৌকাসহ ১৩ জেলে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি।

নিজেস্ব প্রতিবেদক:

নাফ নদীর মোহনা এলাকায় মাছ ধরতে যাওয়া একদল বাংলাদেশি জেলে অস্ত্রধারীদের হাতে অপহরণের শিকার হয়েছেন। এ সময় তিনটি নৌকাসহ তাদের জিম্মি করে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন ঘোলারচর এলাকার নাইক্ষ্যংদিয়া অংশে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাছ ধরার সময় হঠাৎ করে সশস্ত্র একটি গোষ্ঠী এসে তাদের আটক করে নিয়ে যায়।

অপহৃতদের সংখ্যা মোট ১৩ জন। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার মাঝর পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আব্দুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)।

এ ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মতামত দিন