আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানে চলমান পরিস্থিতিতে স্থল অভিযানের আগেই লক্ষ্য অর্জন করবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানে চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে রয়েছে এবং এর জন্য স্থল সেনা মোতায়েনের কোনো প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে ফ্রান্সে জি-৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষ করে যুক্তরাষ্ট্রে ফেরার পথে তিনি এই মন্তব্য করেন।

রুবিও জানান, ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তাঁর মতে, এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দুর্বল করা।

তিনি আরও বলেন, নির্ধারিত লক্ষ্যগুলোর একটি বড় অংশই সময়ের আগেই অর্জিত হচ্ছে এবং স্থল সেনা ছাড়াই তা সম্পন্ন করা সম্ভব।

একইসঙ্গে তিনি জানান, এই অভিযান দীর্ঘ সময় চলবে না। তাঁর ভাষায়, এটি কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে, মাসব্যাপী নয়।

মার্কো রুবিও আরও বলেন, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে, তবে তা যুদ্ধ বাড়ানোর উদ্দেশ্যে নয়। বরং প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, পরিস্থিতি যাই হোক না কেন, প্রেসিডেন্টকে সর্বোচ্চ প্রস্তুত রাখাই তাদের লক্ষ্য, যাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়।

হরমুজ প্রণালী প্রসঙ্গে মার্কো রুবিও বলেন, যুদ্ধ শেষে এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার দায়িত্ব এককভাবে যুক্তরাষ্ট্রের নয়। ইউরোপ ও এশিয়ার দেশগুলোকেও এতে সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

মতামত দিন