অপরাধ
ছবি: সংগৃহীত

বেগমগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, বাস সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জে গণপরিবহনে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শাহী সার্ভিসের একটি বাসের সুপারভাইজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।

তথ্য অনুযায়ী, ওই রুটে চৌরাস্তা থেকে চট্টগ্রাম পর্যন্ত যাত্রীভাড়া ৩৫০ টাকা নির্ধারিত থাকলেও বাসটিতে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছিল।

বিকেলে বিষয়টি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা প্রশাসকের নজরে আসার পরই ব্যবস্থা নেওয়া হয়।

এরপর অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা মেলায় ঘটনাস্থলেই সংশ্লিষ্ট সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণপরিবহনে ভাড়া নিয়ন্ত্রণে নজরদারি আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

মতামত দিন