আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী দিয়ে থাই তেলবাহী জাহাজ চলাচলে ইরানের সঙ্গে চুক্তি হয়েছে: থাই প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

হরমুজ প্রণালী দিয়ে থাইল্যান্ডের তেলবাহী জাহাজ নিরাপদে চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে ব্যাংকক।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানান, এই চুক্তির ফলে থাই পতাকাবাহী তেল ট্যাংকারগুলো এখন থেকে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে নিরাপদে।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জ্বালানি পরিবহন নির্বিঘ্ন রাখতে দুই দেশের মধ্যে এই বোঝাপড়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এই উদ্যোগের মাধ্যমে থাইল্যান্ডের জ্বালানি আমদানির ওপর যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে আসবে।

বার্তা সংস্থা এএফপি ব্যাংকক থেকে এই তথ্য জানিয়েছে।

সূত্র: বাসস

মতামত দিন