কয়েক সপ্তাহেই ইরান যুদ্ধের ইতি টানার আশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র।
ইরানকে ঘিরে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কো রুবিও। তার মতে, খুব বেশি সময় নয়—কয়েক সপ্তাহের মধ্যেই এই সামরিক অভিযান শেষ হতে পারে।
ফ্রান্সে জি-সেভেনভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুবিও জানান, সামরিক দপ্তরের মূল্যায়ন অনুযায়ী অভিযান পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে, এমনকি নির্ধারিত সময়ের আগেই লক্ষ্য অর্জনের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, বর্তমান অগ্রগতি সন্তোষজনক এবং পরিস্থিতি দ্রুত সমাপ্তির দিকেই যাচ্ছে।
তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে বলেও স্বীকার করেন তিনি। তার ভাষায়, বাকি লক্ষ্যগুলো পূরণ করলেই পুরো মিশন শেষ করা সম্ভব হবে।
একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, এই অভিযানে স্থলবাহিনী পাঠানোর প্রয়োজন পড়বে না। আকাশ ও অন্যান্য সামরিক সক্ষমতা ব্যবহার করেই যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য অর্জন করতে পারবে বলে মনে করছেন তিনি।
মতামত দিন