আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধের প্রভাবে কুয়েতে তেলের দাম লাফিয়ে ১১৮ ডলারের ওপরে।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আবারও বড় উত্থান দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে কুয়েতের তেলেও, যেখানে প্রতি ব্যারেলের দাম বেড়ে ১১৮ ডলারের বেশি হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রতি ব্যারেল তেলের মূল্য এক ধাক্কায় ৮ ডলারের বেশি বেড়েছে, যা এখন প্রায় ১১৮ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত তীব্র হওয়ার পর থেকেই জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা তেলের দামে বড় প্রভাব ফেলছে।

এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়। কিন্তু হামলার আশঙ্কায় জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা সরাসরি দামের ওপর চাপ বাড়াচ্ছে।

মতামত দিন