আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বিল এড়াতে সাইরেনের অপেক্ষা, ইসরায়েলিদের অদ্ভুত কৌশল।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলে হামলার আশঙ্কা তৈরি হলেই সাইরেন বাজে, আর সেই মুহূর্তে সবাই জীবন বাঁচাতে ছুটে যায় আশ্রয়কেন্দ্রে। এই বিশৃঙ্খল মুহূর্তটাই এখন কিছু মানুষের জন্য ‘সুযোগ’ হয়ে উঠেছে।

দেশটির টেলিভিশন মাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, একদল ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দোকান বা রেস্তোরাঁয় বসে থাকে এবং সাইরেন বাজার অপেক্ষা করে। সাইরেন শোনা মাত্রই কর্মচারীদের সঙ্গে তারাও আশ্রয়কেন্দ্রের দিকে দৌড় দেয়—কিন্তু আর ফিরে এসে বিল পরিশোধ করে না।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-ইসরায়েল উত্তেজনা তীব্র হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই সাইরেন বাজছে দেশজুড়ে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় মানুষ বারবার আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।

এই ধারাবাহিক পরিস্থিতির ফাঁকেই কিছু সুযোগসন্ধানী মানুষ প্রতারণার কৌশল হিসেবে বিষয়টিকে ব্যবহার করছে। ফলে অনেক ব্যবসায়ী অপ্রত্যাশিত ক্ষতির মুখে পড়ছেন বলে জানা গেছে।

সূত্র: রোয়া নিউজ টিভি

মতামত দিন