দেশে পৌঁছাল ভারতীয় ৫ হাজার মেট্রিক টন ডিজেল।
দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে নতুন করে ডিজেল এসেছে দিনাজপুরের পার্বতীপুরে। মোট ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পৌঁছেছে সেখানে।
শুক্রবার সকালে দীর্ঘ প্রক্রিয়া শেষে এই ডিজেল পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে গ্রহণ করা হয়।
জ্বালানি বিভাগ সংশ্লিষ্টরা জানান, গত ২৪ মার্চ দুপুরে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে তেল পাঠানো শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টার যাত্রা শেষে তা বাংলাদেশে এসে পৌঁছে।
প্রাথমিকভাবে ৫৭ লাখ লিটার, অর্থাৎ ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের পরিকল্পনা অনুযায়ী এই চালান সম্পন্ন হয়।
পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, নির্ধারিত সময়ের মধ্যেই পুরো সরবরাহ প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে।
পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি আনার ক্ষেত্রে সাধারণত দুই থেকে তিন দিন সময় লাগে বলে জানা গেছে। চলতি বছরে এ পর্যন্ত তিন দফায় মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

মতামত দিন