স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেলে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
নিজেস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। এতে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই কর্মসূচি শুরু হবে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতারাও বক্তব্য দেবেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের বিষয়টি তাদের মিডিয়া সেল নিশ্চিত করেছে।

মতামত দিন