আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যজুড়ে।

ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়েছে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এই তথ্য জানা গেছে। তাদের দাবি, সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত সুলতান আমির ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে এই ঘটনাকে ড্রোন হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো স্বাধীন যাচাই পাওয়া যায়নি।

তাসনিম জানিয়েছে, তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সূত্র থেকে তথ্যটি পেয়েছে। ফলে ঘটনাটি ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিস্ফোরণের প্রকৃতি, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে নীরব রয়েছে।

পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহল নজর রাখছে।

মতামত দিন