দৌলতদিয়ায় বাস ডুবি, শনাক্ত হওয়া ২৩ জন নিহতদের তালিকা প্রকাশ।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান শেষে নিহতদের মধ্যে ২৩ জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
বুধবার বিকেলে ৫ নম্বর ফেরিঘাটে দুর্ঘটনার পর রাত পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধারকারী জাহাজের সহায়তায় বাসটি তোলা হয়। পরে বাসের ভেতর ও নদী থেকে একে একে মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শনাক্ত হওয়া নিহতদের তালিকা:
১. রেহেনা আক্তার (৬১), রাজবাড়ী পৌরসভা
২. মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া পৌরসভা
৩. রাজীব বিশ্বাস (২৮), কুষ্টিয়া সদর
৪. জহুরা অন্তি (২৭), রাজবাড়ী পৌরসভা
৫. কাজী সাইফ (৩০), রাজবাড়ী পৌরসভা
৬. মর্জিনা আক্তার (৩২), গোয়ালন্দ
৭. ইস্রাফিল (৩), কুষ্টিয়া
৮. সাফিয়া আক্তার রিন্থি (১২), গোয়ালন্দ
৯. ফাইজ শাহানূর (১১), কালুখালী
১০. তাজবিদ (৭), রাজবাড়ী
১১. আরমান খান (৩১), বালিয়াকান্দি (বাস চালক)
১২. নাজমিরা ওরফে জেসমিন (৩০), কালুখালী
১৩. লিমা আক্তার (২৬), রাজবাড়ী সদর
১৪. জোস্ন্যা (৩৫), রাজবাড়ী সদর
১৫. মুক্তা খানম (৩৮), গোপালগঞ্জ
১৬. নাছিমা (৪০), দিনাজপুর
১৭. আয়েশা আক্তার সুমা (৩০), আশুলিয়া, ঢাকা
১৮. সোহা আক্তার (১১), রাজবাড়ী পৌরসভা
১৯. আয়েশা সিদ্দিকা (১৩), কুষ্টিয়া
২০. আরমান (৭ মাস), ঝিনাইদহ
২১. আব্দুর রহমান (৬), কালুখালী
২২. সাবিত হাসান (৮), রাজবাড়ী সদর
২৩. আহনাফ তাহমিদ খান (২৫), রাজবাড়ী সদর
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজদের খোঁজে এখনও অনেক পরিবার ফেরিঘাট ও আশপাশের এলাকায় অবস্থান করছেন।

মতামত দিন