জাতীয়
ছবি: সংগৃহীত

হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা ক্লোজড।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে ‘নবীন’ ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকানকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি তদন্তে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মার্কেটে ‘নবীন’ ফ্যাশনের দোকানে বিশেষ অফারকে কেন্দ্র করে মার্কেট কমিটি ও দোকান সংশ্লিষ্টদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এই ঘটনাকে ঘিরে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পরিস্থিতির প্রেক্ষিতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাকে দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-কেও রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন