পদ্মার ৩০ ফুট নিচে বাসের সন্ধান, উদ্ধার অভিযান জোরদার।
নিজেস্ব প্রতিবেদক:
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর প্রায় ৩০ ফুট গভীরে বাসটির সন্ধান মিলেছে।
দুর্ঘটনায় পতিত বাসটি সৌহার্দ্য পরিবহন-এর, যা কুষ্টিয়া থেকে ঢাকাগামী ছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পন্টুন থেকে নদীতে পড়ে যায় এবং দ্রুত তলিয়ে যায়।
উদ্ধার অভিযানে বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট কাজ করছে। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। পদ্মা নদী তে নিমজ্জিত বাসটির অবস্থান শনাক্ত করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মতামত দিন